নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় নাশকতা, বিশৃঙ্খলা, চাঁদাবাজি এবং ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অপচেষ্টা প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পল্লবী এলাকার আলোচিত কথিত কিশোর গ্যাংয়ের প্রধান ও সন্ত্রাসী আশিকের বাড়িসহ বেশ কয়েকটি সন্দেহভাজন বাসায় তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, তল্লাশি চালানো বাসাগুলো থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং নাকফুলসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন গণমাধ্যমকে জানান, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযান চলাকালীন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কঠোর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন
প্রিন্ট করুন ফটো কার্ড