Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : মধ্যরাতে পল্লবীতে শীর্ষ সন্ত্রাসী আশিকের বাড়িতে অভিযান হয়

মধ্যরাতে পল্লবীতে শীর্ষ সন্ত্রাসী আশিকের বাড়িতে অভিযান হয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় নাশকতা, বিশৃঙ্খলা, চাঁদাবাজি এবং ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অপচেষ্টা প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানকালে পল্লবী এলাকার আলোচিত কথিত কিশোর গ্যাংয়ের প্রধান ও সন্ত্রাসী আশিকের বাড়িসহ বেশ কয়েকটি সন্দেহভাজন বাসায় তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, তল্লাশি চালানো বাসাগুলো থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং নাকফুলসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

​পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন গণমাধ্যমকে জানান, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

​তিনি আরও জানান, অভিযান চলাকালীন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কঠোর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF