আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কেরানীগঞ্জে মাইক্রোবাসে ৪৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 109
ছবির ক্যাপশন :


​কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

​আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের রুহুল আমীন (২৬) এবং একই উপজেলার পদ্মপুকুর গ্রামের লিয়াকত (৪৩)।

​বুধবার (১৪ অক্টোবর) এসআরবি-১০-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ অক্টোবর রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর এলাকায় ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় এসআরবি-১০। এ সময় একটি সন্দেহভাজন মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হলে ৪৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিসহ দুটি মুঠোফোন এবং মাদক কেনাবেচার নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছে।

​এসআরবি-১০-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, মাদক কারবারসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের এই ধারাবাহিক কঠোর অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মানব পাচার, মাদক ব্যবসা, প্রতারণা ও সন্ত্রাসবাদের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা এসআরবিকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network