আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই কোটি টাকার ক্রিস্টাল মেথ ‘আইস’ জব্দ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 122
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ৫০০ গ্রাম ভারতীয় ‘ক্রিস্টাল মেথ আইস’ নামক অত্যন্ত মূল্যবান মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​বিজিবি জানায়, ভারত থেকে মাদকের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ঘোনা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার রাতে দাঁতভাঙ্গা শ্মশানঘাট এলাকায় ওঁৎ পাতে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অন্ধকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

​সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জনসম্মুখে তা ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে।

​তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network