আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

রাজধানীতে একদিনে ২,২২৯ ট্রাফিক মামলা, সহস্রাধিক গাড়ি ডাম্পিং ও রেকার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 55
ছবির ক্যাপশন : রাজধানীতে একদিনে ২,২২৯ ট্রাফিক মামলা, সহস্রাধিক গাড়ি ডাম্পিং ও রেকার


​নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২২৯টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়া নিয়ম অমান্য করায় ৬৬৬টি গাড়ি ডাম্পিং ও ৩৭২টি গাড়ি রেকার করা হয়েছে।

​শনিবার (৩ অক্টোবর) দিনভর রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে পরিচালিত বিশেষ অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।

​ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে, যেখানে মামলার সংখ্যা ৭১৬টি। এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪০৩টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮৬টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১২৫টি, ট্রাফিক-রমনা বিভাগে ১২১টি এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১৮টি মামলা দায়ের করা হয়।

​মামলা হওয়া যানবাহনগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেল রয়েছে। ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, অভিযানে ট্রাফিক আইন ভাঙায় মোট ১৭০টি বাস, ৪২টি ট্রাক, ১৫১টি কাভার্ড ভ্যান, ২৯১টি সিএনজি এবং ৭৭০টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হয়েছে।

​ঢাকা মহানগর এলাকায় সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network