আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কুবি শিক্ষকের সন্তান হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩, সন্দেহের তীরে 'আইফোন' ও বয়সে বড় বন্ধুরা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 75
ছবির ক্যাপশন : কুবি শিক্ষকের সন্তান হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩, সন্দেহের তীরে 'আইফোন' ও বয়সে বড় বন্ধুরা

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের আটক করা হয়।

​আটক ব্যক্তিরা হলেন— তুহিন, আনাস এবং ফাহিম আহমেদ। আটককৃতদের মধ্যে তুহিনকে এ ঘটনায় সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অপর দুইজনকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

​কুমিল্লা কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে টুপি ও সাদা শার্ট পরিহিত তুহিনের সাথে অপ্রতিমকে কুবির প্রধান ফটক থেকে দক্ষিণ মোড়ের সানন্দা এলাকায় প্রবেশ করতে দেখা যায়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে প্রথমে তুহিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিমকে আটক করা হয়েছে।

​এদিকে পুলিশের একটি সূত্রের দাবি, তুহিন ও ফাহিমকে পুলিশ আটক করলেও আনাসকে আটক করেছে এসআরবি। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের একটি স্পেশাল টিম মাঠে কাজ করছে।

​আইফোন ও বন্ধুদের ঘিরে তদন্তের মোড়

হত্যাকাণ্ডের নেপথ্যে অপ্রতিমের মায়ের ব্যবহৃত আইফোনটি ছিনতাই নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে— তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি ফাঁড়ি ইনচার্জ মফিজ উদ্দিন।

​অন্যদিকে, শনিবার বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জানান, অপ্রতিমের বয়সে বড় কিছু বন্ধু ছিল। নিখোঁজের দিন বিকেলে ওই বন্ধুদের সাথে অপ্রতিম ছিল কি না— সে বিষয়ে জোর তদন্তের দাবি জানান তিনি।

​যেভাবে নিখোঁজ ও মরদেহ উদ্ধার

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান। গত শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সাথে ছবি তোলার কথা বলে মায়ের আইফোনটি নিয়ে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি।

​সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত তার মুঠোফোনের সর্বশেষ অবস্থান গন্ধমতী এলাকায় শনাক্ত করা গেলেও পরবর্তীতে তা বন্ধ পাওয়া যায়। সন্তান নিখোঁজের পর অপ্রতিমের বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

​পরদিন শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে মরদেহের সঙ্গে তার মায়ের আইফোনটি পাওয়া যায়নি।

​মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশা প্রকাশ করেছে, খুব দ্রুতই এই রোমহর্ষক হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network