আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তারে আলটিমেটাম, ৮ দফা দাবি সাংবাদিক সমাজের

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :


​বিশেষ প্রতিনিধি, ঢাকা:

নেত্রকোনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার ঘটনায় সারা দেশে সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। ঘটনার পেছনে মাদকমুক্ত অবস্থান ও পূর্ব শত্রুতার যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

​শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) মোহাম্মদপুর ও মিরপুর সাংবাদিক প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এক যৌথ প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশ ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মফস্বল সাংবাদিকদের জীবনের ঝুঁকি ক্রমাগত বাড়ছে।

​প্রাপ্ত তথ্যে জানা যায়, গত বছর (১০ নভেম্বর ২০২৫) নেত্রকোনার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাটে সাংবাদিক আলিফের ওপর প্রথম চাপাতি দিয়ে হামলা চালানো হয়। এর প্রায় ১১ মাস পর, গত ১৫ অক্টোবর রাতে তাঁকে গুলি করে হত্যা করা হয়। আগের হামলার ঘটনার তদন্ত এবং বর্তমান হত্যাকাণ্ডের পেছনে কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড বা অর্থদাতা জড়িত রয়েছে কি না—সে বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর তাগিদ দেওয়া হয়েছে।

​প্রতিবাদ সভায় রিপোটিং তুলে ধরে সাংবাদিক শাফায়েত হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীত অনুরোধ, দ্রুততম সময়ে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করুন। তদন্তে কোনো গাফিলতি হলে সেটিও খতিয়ে দেখতে হবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথের আন্দোলন ও আইনি প্রক্রিয়া চালিয়ে যাব।”

​এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ও বিচারহীনতার সংস্কৃতি গণমাধ্যমের স্বাধীনতাকে চরম হুমকির মুখে ফেলছে।”

​সাংবাদিক সমাজের ৮ দফা দাবি:

১. অভিযুক্ত ও হত্যাকারীদের অনতিব্লিমে গ্রেপ্তার।

২. আগের চাপাতি হামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের যোগসূত্র পুঙ্খানুপুঙ্খ তদন্ত।

৩. হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনা।

৪. নিহত আলিফের পরিবার, সহকর্মী ও মামলার সাক্ষীদের পূর্ণ নিরাপত্তা দান।

৫. তদন্তের নিয়মিত আপডেট গণমাধ্যমকে অবহিত করা ও দ্রুত চার্জশিট প্রদান।

৬. তদন্তে গাফিলতি থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতকরণ।

৭. অবিলম্বে যুগোপযোগী ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন।

৮. দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

​নিহত সাংবাদিকের মরদেহের ময়নাতদন্ত শেষে শুক্রবার কলমাকান্দা উপজেলায় নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয় সাংবাদিক সমাজ বিচারহীনতার সংস্কৃতির অবসানের দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network