আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

নিজের নির্বাচনী এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান চালানো বিস্মিত জামায়াত আমির

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 59
ছবির ক্যাপশন : নিজের নির্বাচনী এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান চালানো বিস্মিত জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), পুলিশ এবং ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এক সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। এতে উচ্ছেদ অভিযানে যুক্ত কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা আক্রান্ত হওয়ার পাশাপাশি সিটি করপোরেশনের বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে পেশাগত বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরাও।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ নম্বর থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেট সংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে।

​উচ্ছেদ অভিযান ও তৎপরবর্তী সংঘাতের সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি সংঘাত এড়াতে বিকল্প পুনর্বাসন ব্যবস্থা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করার তাগিদ দিয়েছেন।

​সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মিরপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় আসন, যেখানে তিনি জনগণের ভোটে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু তাকে অবহিত না করে এবং কোনো প্রকার স্থানীয় সমন্বয় ছাড়াই এমন অভিযান পরিচালনায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

​তিনি লেখেন, "জনগণের সুবিধা-অসুবিধা-সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি হয়তো আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো। সংঘাতের পরিবর্তে এমন একটি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে পথচারীদের চলাচলও নির্বিঘ্ন থাকে।"

​মিরপুরের ফুটপাত ঘিরে বছরের পর বছর ধরে চলা চাঁদাবাজির কঠোর সমালোচনা করে তিনি জানান, একদল অসাধু চক্র এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা আদায় করে ব্যবসা করার সুযোগ দিচ্ছে। এই চাঁদাবাজির আর্থিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও জনগণের ওপর গিয়ে পড়ে বলে তিনি উল্লেখ করেন। বিবৃতিতে এ ধরনের অনৈতিক কাজের তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

​পরিশেষে ডা. শফিকুর রহমান বলেন, বিচ্ছিন্ন কোনো প্রশাসনিক পদক্ষেপ দিয়ে এই জটিল সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সাধারণ মানুষের চলাচলের সুবিধা রাখা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন-জীবিকা সুরক্ষায় একটি সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই পদক্ষেপ নেওয়াই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network