আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কুমার নদে মাছের সংকট ও অবৈধ জালের দাপট: ৫২ বছরের পেশা ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতে প্রবীণ জেলে

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 45
ছবির ক্যাপশন : কুমার নদে মাছের সংকট ও অবৈধ জালের দাপট: ৫২ বছরের পেশা ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতে প্রবীণ জেলে

শাফায়েত হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নতুন বাজার এলাকার কুমার নদ আর আগের মতো নেই। একসময় যে নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে মাছ উঠত, সেখানে এখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। শৈশব থেকে কুমার নদের সঙ্গে রক্তের সম্পর্ক গড়ে তোলা এক প্রবীণ জেলের দীর্ঘ ৫২ বছরের পেশা ও একমাত্র জীবিকা আজ চরম অনিশ্চয়তার মুখে।

​সনাতন ধর্মাবলম্বী এই প্রবীণ জেলে ৬ সন্তান ও পরিবার নিয়ে বর্তমানে এক কঠিন জীবনসংগ্রামে দিনাতিপাত করছেন। তাঁর অভিযোগ, নদীতে মাছের এ তীব্র সংকটের মূলে রয়েছে একশ্রেণীর অসাধু চক্রের অবৈধ জালের দাপট ও অপব্যবহার।

​ক্ষোভ ও হতাশা প্রকাশ করে ওই প্রবীণ জেলে বলেন, “ছোটবেলা থেকে এই নদীতে মাছ ধরে আসছি। আগে মাছের দাম কম থাকলেও নদীতে মাছের কোনো অভাব ছিল না। আর এখন মাছের দাম বেশি হলেও নদীতে মাছই পাওয়া যায় না। কিছু তরুণ রাতের আঁধারে নিষিদ্ধ কারেন্ট জাল ও ব্যাটারিচালিত সরঞ্জাম দিয়ে মাছ শিকার করছে। এতে ছোট-বড় সব মাছ একবারে শেষ হয়ে যাচ্ছে।”

​স্থানীয় জেলে ও বাসিন্দাদের সুনির্দিষ্ট অভিযোগ, মুকসুদপুরের নতুন বাজার এলাকা থেকে উজানী পর্যন্ত কুমার নদের বিভিন্ন স্থানে নিয়মিত অবৈধ জালের ব্যবহার চলছে। রাতের বেলা নিষিদ্ধ কৌশলে মাছ শিকারের ফলে সকালে নদীতে মৎস্যসম্পদের ক্ষয়ক্ষতি ও মৃত মাছ ভেসে উঠতেও দেখা যায়। এতে কুমার নদের স্বাভাবিক প্রজনন ব্যবস্থা ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ধ্বংস হচ্ছে।

​পরিবারের দুরবস্থার কথা তুলে ধরে ওই জেলে আরও বলেন, “আগে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। এখন দিনভর নদীতে পরিশ্রম করেও যে আয় হয়, তা দিয়ে ৬ সন্তানের মুখে খাবার তুলে দেওয়াই কঠিন হয়ে পড়েছে। ঐতিহ্যবাহী এই নদীর ওপর নির্ভর করে বাঁচা আমাদের মতো দরিদ্র জেলেদের সংসার চালানো এখন অসম্ভব।”

​এমতাবস্থায় কুমার নদের ঐতিহ্য ও মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী জেলে ও এলাকাবাসী। নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের মাধ্যমে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা গেলে কুমার নদে আবার মাছের প্রাচুর্য ফিরবে এবং প্রবীণ জেলেদের জীবন-জীবিকা সুরক্ষিত হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network