রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিপা আক্তার নামের এক নারী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন এবং প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় সবুজ মিয়ার বাসাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন নিপা আক্তার। চাল ধোয়ার পর চুলায় হাঁড়ি বসিয়ে দেশলাই জ্বালাতেই সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিকট শব্দে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
ঘটনার খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রাত ৮টার দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সবুজ মিয়া জানান, আগুনে তার ঘরের মূল্যবান আসবাবপত্র ও মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
প্রিন্ট করুন ফটো কার্ড