আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কিশোর গ্যাং ও চাঁদাবাজ নির্মূলে ওসিকে দুই মাসের আল্টিমেটাম চিফ হুইপের

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 30
ছবির ক্যাপশন :


​বিশেষ প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা):

আগামী দুই মাসের মধ্যে এলাকা থেকে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে দায়িত্বে থাকতে পারবেন না বলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কঠোর বার্তা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি।

​শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

​আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কিশোর অপরাধ বরদাশত করা হবে না জানিয়ে ওসি মো. আব্দুল আলীমকে উদ্দেশ্যে করে চিফ হুইপ বলেন, “আগামী দুই মাস টাইম—দুই মাস। কিশোর গ্যাং উল্টিয়ে ঝুলাইবেন গাছে। কোনো কিশোর গ্যাং থাকতে পারবে না। দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না।”

​চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

​পাথরঘাটায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির স্থান হবে না উল্লেখ করে তিনি ওসিকে সতর্ক করে বলেন, চাঁদাবাজির প্রশ্নে কোনো আপস নেই। এলাকায় হয় চাঁদাবাজ থাকবে, না হয় ওসি থাকবেন।

​বক্তব্যকালে এমপি তাঁর নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগে 'আউয়াল' নামের এক ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেন। তিনি জানান, আউয়াল নামে ওই ব্যক্তি তাঁর নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেছে। বর্তমানে আউয়াল ও তার এক সহযোগী পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়ে চিফ হুইপ বলেন, "চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো দল নেই।"

​দালালি ও ট্রলিং বন্ধের নির্দেশ

​সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁর নাম ভাঙিয়ে কেউ দখলবাজি বা অপকর্ম করার চেষ্টা করলে সরাসরি তাঁকে মেসেজ দিতে। এ ছাড়া কোস্টগার্ডের নাম ভাঙানো সোর্স ও থানার দালালদের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দালালি ও প্রতারণা বন্ধ না হলে প্রয়োজনে সবাইকে গ্রেপ্তার করানো হবে।

​সমুদ্রে অবৈধ মাছ শিকারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে চিফ হুইপ বলেন, ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর রাত ১২টার পর ট্রলিং ট্রলারের দৌরাত্ম্য ও বরফ কলের কাজ শুরু হয়। বাংলাদেশের অন্য কোথাও ট্রলিং চললেও পাথরঘাটায় তা কোনোভাবেই চলতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন ও কোস্টগার্ডকে কঠোর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

​প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধব উদ্যোগ

​সাধারণ মানুষের কল্যাণ ভাবনার কথা উল্লেখ করে নূরুল ইসলাম মণি বলেন, দেশের জেলে, কৃষক এবং বিপদে পড়া প্রতিটি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে চিন্তা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করেই তিনি সরকার গঠনের পর প্রথম কেবিনেট বৈঠকেই সারা বাংলাদেশের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network