Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ট্রেন লাইনে কুকুর, মেট্রোরেল চলাচল ১০ মিনিট ব্যাহত

ট্রেন লাইনে কুকুর, মেট্রোরেল চলাচল ১০ মিনিট ব্যাহত


​স্টাফ রিপোর্টার: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্টে (উড়াল পথ) একটি কুকুর উঠে পড়ায় উত্তরা-মতিঝিল রুটে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৫২ মিনিটের দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

​ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও যাত্রী সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টা ৫২ মিনিটে কারওয়ান বাজার সংলগ্ন মেট্রোরেলের লাইনে একটি কুকুর দেখতে পান সংশ্লিষ্টরা। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে মতিঝিলগামী একটি ট্রেন থামিয়ে দেওয়া হয়। একই ঘোষণা দেওয়া হয় অন্যান্য স্টেশনেও।

​মিরপুর-১১ থেকে শাহবাগগামী এক যাত্রী জানান, ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হবে বলে মাইকে ঘোষণা দেওয়া হয় এবং তাদের বহনে থাকা ট্রেনটি ফার্মগেট স্টেশনে প্রায় ১০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকে।

​পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কুকুরটিকে লাইন থেকে নিরাপদে সরিয়ে নেন। কুকুরটিকে অপসারণের পর দুপুর ১২টার দিকে পুনরায় স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF