Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় আভা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় আভা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের আসির প্রদেশের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে বিমানবন্দরটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।

​মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন, হামলাটি নির্ভুল এবং সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার চরম হুঁশিয়ারি দিয়ে সারে বলেন, “সৌদির আকাশসীমা এখন আমাদের সামরিক লক্ষ্যের আওতাভুক্ত।” তবে এই হামলার বিষয়ে সৌদি আরব কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

​এর আগে সৌদির জাজান ও নাজরান বিমানবন্দরেও হুথিরা হামলা চালায়, যা রিয়াদ সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। গত কয়েকদিন ধরেই সৌদির বিভিন্ন সামরিক ও বেসামরিক অবকাঠামোকে টার্গেট করছে সশস্ত্র এই গোষ্ঠীটি।

​বাব আল-মান্দেব ও মোখা থেকে হুথিদের হঠানোর দাবি

এদিকে ইয়েমেন সীমান্তে হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্যের দাবি করেছে দেশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। সোমবার (৫ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন বিমান বাহিনীর সহায়তায় লোহিত সাগরের কৌশলগত বৈশ্বিক বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি এবং সংলগ্ন গুরুত্বপূর্ণ বন্দর নগরী মোচার দিকে দ্রুত অগ্রসর হয় সরকারি সৈন্যরা।

​ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হুথি যোদ্ধাদের পাহাড়ি এলাকার দিকে পিছু হটতে বাধ্য করে মোচা শহরের নিয়ন্ত্রণ এবং বাব আল-মান্দেবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নিয়েছে তারা।

​যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে সরকারি বাহিনীর এই অগ্রযাত্রার খবর যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে হুথি বিদ্রোহীরা ইয়েমেনি সরকারের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF