Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিকের রামেকে অস্ত্রোপচার, একজনের অবস্থা আশঙ্কাজনক

বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিকের রামেকে অস্ত্রোপচার, একজনের অবস্থা আশঙ্কাজনক


​কুড়িগ্রাম ও রংপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত দুই ভারতীয় নাগরিকের শরীরে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের মধ্যে পেটে গুলিবিদ্ধ একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।

​হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৪ অক্টোবর) রাতে কুড়িগ্রামের উলিপুর সীমান্ত এলাকায় গরু চোরাচালানের সময় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ওই দুই নাগরিককে আটক করে বিএসএফ। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ‘বাংলাদেশি চোরাকারবারি’ সন্দেহ করে বেধড়ক লাঠিপেটা করে।

​পরবর্তীতে বিএসএফ সদস্যরা তাদের একটি নৌকায় তুলে বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে নিয়ে আসে এবং লক্ষ্য করে গুলি চালিয়ে রক্তাত্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

​ঘটনার পর স্থানীয় বাংলাদেশি জনগণ ও মাঝিরা তাদের উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর ডিবি পুলিশের সহযোগিতায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তারা রামেকে চিকিৎসাধীন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF