আন্তর্জাতিক desk:
জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় হিজরি ১৪৪৮ সনের রমজান মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। ওইদিন সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সে রাতেই প্রথম তারাবিহ নামাজ আদায় করা হবে এবং শেষ রাতে সেহরি খেয়ে পরদিন সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।
অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তবে মধ্যপ্রাচ্যের এই সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে এই সম্ভাব্য তারিখ নির্ধারিত হলেও রমজান মাসের সূচনা ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সম্পূর্ণভাবে তৎকালীন সময়ে খালি চোখে বা খালি চোখে চাঁদ দেখার ধর্মীয় সিদ্ধান্তের ওপরই নির্ভর