Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, বাস্তব কণ্ঠ:

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষক দলের এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। আজ রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল মিয়া (৪২), আশরাফুল আলম (৩৯) এবং রাজু ইসলাম।

​এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ এর একটি দল বেতুয়া তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান ও সেটির পাহারায় থাকা মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কাভার্ডভ্যানে মাদক থাকার বিষয়টি স্বীকার করেন তারা। পরে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, মোটরসাইকেল, নগদ টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

​রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিলেন। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF