Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : “আমার ১০০ বিঘার ওপর জমি, আমি কেন চাঁদাবাজি করব?”—সমালোচকদের কড়া জবাব ডিপজলের

“আমার ১০০ বিঘার ওপর জমি, আমি কেন চাঁদাবাজি করব?”—সমালোচকদের কড়া জবাব ডিপজলের


​বিনোদন ডেস্ক:

গাবতলী এলাকায় নিজের বিপুল পরিমাণ সম্পত্তি থাকার কথা উল্লেখ করে চাঁদাবাজির সব অভিযোগ এক বাক্যে উড়িয়ে দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওঠা নানা গুঞ্জন ও বিতর্কের জবাবে গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন।

​গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে ডিপজল বলেন, “গাবতলীতে আমার একদাগে ১০০ বিঘার ওপরে জমি আছে। তাহলে আমি কেন চাঁদাবাজি করব? আমি কি ফকিন্নির পোলা নাকি!”

​চিত্রনায়ক ডিপজল জানান, পৈতৃক ও নিজের অর্জিত বিপুল সম্পদ থাকা সত্ত্বেও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তিনি মনে করেন, যাঁদের নিজেদের পর্যাপ্ত অর্থনৈতিক ভিত্তি আছে, তাঁদের কারো কাছে হাত পাতা বা চাঁদাবাজি করার কোনো প্রয়োজন পড়ে না।

​চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিনের ক্যারিয়ারের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও জড়িত এই অভিনেতা। প্রায়শই নিজ এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দান-ধ্যানের জন্য আলোচিত হলেও বিভিন্ন সময়ে নানা বিতর্কেও তাঁর নাম এসেছে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ডিপজল জানান, সত্য কখনো চাপা থাকে না এবং তাঁর আর্থিক সক্ষমতা সম্পর্কে পুরো ঢাকাবাসী ভালোভাবে অবগত।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF