Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : এলপিজির দাম এক লাফে ২৫২ টাকা বাড়াল বিইআরসি, ১২ কেজির সিলিন্ডার ১৮৩৭ টাকা

এলপিজির দাম এক লাফে ২৫২ টাকা বাড়াল বিইআরসি, ১২ কেজির সিলিন্ডার ১৮৩৭ টাকা


​নিজস্ব প্রতিবেদক:

ভোক্তা পর্যায়ে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

​রোববার (৪ অক্টোবর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করে।

​ঘোষণা অনুযায়ী, আজ রোববার সন্ধ্যা থেকেই নতুন নির্ধারিত এই মূল্য কার্যকর হবে। ১২ কেজির সিলিন্ডার ছাড়াও অন্যান্য পরিমাপের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়েছে।

​আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির অজুহাতে স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

​এর আগে গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক মাসের ব্যবধানে পুনরায় বড় অংকের এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত ভোক্তাদের গৃহস্থালি খরচে নতুন করে চাপ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF