Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : তারেক রহমানকে নিয়ে কটূক্তি: মৌলভীবাজারে যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

তারেক রহমানকে নিয়ে কটূক্তি: মৌলভীবাজারে যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা


​নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল ও আপত্তিকর ভাষায় বক্তব্য দেওয়ার অভিযোগে মামুন নামে এক যুবককে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

​শনিবার (৩ অক্টোবর) রাতে মৌলভীবাজারের গিয়াসনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য প্রকাশ করেন ওই যুবক। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ও অশ্লীল ভাষা ব্যবহার করেন। বিষয়টি পুলিশের নজরে এলে দ্রুত অভিযান চালিয়ে গিয়াসনগর এলাকা থেকে মামুনকে আটক করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, অভিযুক্ত যুবক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF