Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে ভয়াবহ আগুন, ৬৯ শ্রমিককে জীবিত উদ্ধার

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে ভয়াবহ আগুন, ৬৯ শ্রমিককে জীবিত উদ্ধার


​গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামের একটি সাততলা পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে ভবনের তৃতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 এ সময় ভবনের ছাদে আটকে পড়া ৬৯ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও আগুনে পুড়ে গেছে কারখানার বিপুল পরিমাণ মালামাল। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF