Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

২০৩৪ সালের মধ্যে অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও উন্নত প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিল্প ও সেবা খাতকে আরও প্রতিযোগিতামূলক করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 'জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬' উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকার ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা অর্জনে দক্ষতাভিত্তিক শিক্ষা, গবেষণা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

​বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকার প্রযুক্তিনির্ভর ও উচ্চদক্ষতার অর্থনীতি গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও ডিজিটাল ব্যবস্থা বিশ্বজুড়ে শিল্পের ধরন বদলে দিচ্ছে। বাংলাদেশকে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে।” এনপিও-এর উদ্যোগে আয়োজিত এ বছরের প্রতিপাদ্য ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ সময়োপযোগী উল্লেখ করে তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, স্টার্টআপ এবং তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF