ঢাকা: রাজধানীর ডেমরা, কামরাঙ্গীরচর ও বংশালে পৃথক ঘটনায় তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—ডেমরার মোছাম্মৎ পপি (৩৫), কামরাঙ্গীরচরের স্বপ্না বেগম (৩৮) এবং বংশালের হাশেম (৪৮)। পুলিশ ও পরিবারের প্রাথমিক ধারণা অনুযায়ী তিনটি ঘটনাই আত্মহত্যা।
পুলিশ সূত্রে জানা যায়, ডেমরার হাজী বাদশা মিয়া রোড এলাকার একটি ফ্ল্যাটের বাথরুম থেকে গামছা পেঁচানো অবস্থায় গৃহবধূ পপির মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, কামরাঙ্গীরচর ও বংশালে নিজ নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয় স্বপ্না বেগম ও হাশেমের মরদেহ। পরিবারের সদস্যরা জানান, স্বপ্না বেগম ও হাশেম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।