Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির কারণ, শক্ত পদক্ষেপে রাশ টানা হবে: জাতীয় সংসদের হুইপ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির কারণ, শক্ত পদক্ষেপে রাশ টানা হবে: জাতীয় সংসদের হুইপ


​নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ০২ অক্টোবর ২০২৬

​সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুক দেশের বড় ধরনের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে এসব প্ল্যাটফর্মের লাগাম টানতে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি।

​শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

​অনুষ্ঠানে সার্বিক সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে হুইপ বলেন, দেশে তেল-গ্যাসের সংকট সৃষ্টি করে একটি পক্ষ পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মাথায় লং মার্চের মতো কর্মসূচির কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরি করে দেশকে আবারও অতীতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

​কিশোর গ্যাং কালচার রোধে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক পদক্ষেপের ওপর জোর দেওয়ার পাশাপাশি গণআন্দোলন-পরবর্তী সময়ে সমাজে অশ্লীল শব্দের ব্যবহার বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আগামীতে এসবের বিরুদ্ধে প্রশাসনিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন নুরুল ইসলাম মনি। এছাড়া, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, সাম্প্রতিক বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্তগুলোর মাধ্যমে দল ও সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF