Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার হলো ২০

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার হলো ২০

স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সংবেদনশীল ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ চিরুনি অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃতরা হলো— ১. মোঃ রাকিব (১৯), ২. মোঃ সিফাত (২৬), ৩. মোঃ শাওন (২০), ৪. মোঃ রায়হান (২০), ৫. রূপা আক্তার (৩০), ৬. জীবন (২৮), ৭. মোঃ রিয়াজ (৩০), ৮. সম্রাট (৩০), ৯. মোঃ হাসান (২৬), ১০. মোঃ নাজমুল হোসেন (৩২), ১১. পারভেজ (২৫), ১২. মোঃ সবুজ (২৩), ১৩. মোঃ ইমন (২০), ১৪. মোঃ শাওন (২২), ১৫. মোঃ রমজান (২৮), ১৬. মোঃ জায়েদ (১৯), ১৭. মোঃ সাজ্জাদ (১৯), ১৮. মোঃ রাজিব হোসেন (১৮), ১৯. কামরুল (৩২) এবং ২০. আলী আহাম্মদ শেখ।

​যাত্রাবাড়ী থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF