Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : 'বছরের পর বছর যুদ্ধ চললেও একটানা ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে ইরান রাষ্ট্র

'বছরের পর বছর যুদ্ধ চললেও একটানা ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে ইরান রাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাত যদি বছরের পর বছর ধরেও বিস্তার লাভ করে, তবুও একই তীব্রতায় ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা ইরানের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

​আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বেলালি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঙ্কার দেন।

​সাক্ষাৎকারে তেহরানের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার ওপর গভীর আস্থা প্রকাশ করে আলি বেলালি বলেন, বর্তমানে ইরান সশস্ত্র বাহিনীর প্রতিটি অভিযানেই চূড়ান্ত দৃঢ়তা ও শক্তির পরিচয় দিচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুড়ছে।

​তিনি আরও উল্লেখ করেন, শত্রুপক্ষকে যথাযথ জবাব দেওয়া এবং "আঘাত করে পার পেয়ে যাওয়ার দিন যে শেষ হয়ে গেছে"—এ বার্তাটি স্পষ্ট করতেই তেহরান বর্তমানে এই কঠোর অবস্থান বজায় রাখছে। ভবিষ্যতে পরিস্থিতি যতই দীর্ঘমেয়াদি হোক না কেন, একই মাত্রায় পাল্টা আক্রমণ অব্যাহত রাখতে ইরান প্রস্তুত রয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF