মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ডেঙ্গুর বিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। পৌরসভার উদ্যোগে গঠিত ৮টি টিম বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
এর অংশ হিসেবে বুধবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ বাবুপাড়াসহ আশপাশের এলাকায় টিম-৮-এর উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ফগার মেশিন দিয়ে মশক নিধনের পাশাপাশি অতিরিক্ত গাছগাছালি ও ঝোপঝাড় পরিষ্কার এবং বিভিন্ন স্থানে কীটনাশক ছিটানো হয়।
অভিযান চলাকালে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় জানাতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা ও সাবেক কাউন্সিলর আব্দুল বারেক। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট ও স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পৌরসভার অন্যান্য টিমও একই সময়ে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।
সংশ্লিষ্টরা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টবসহ যেসব পাত্রে পানি জমতে পারে, সেগুলোতে পানি জমতে দেওয়া যাবে না।
তাদের মতে, এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো