Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামফলক পুনর্বহাল: ‘হাদি হল’ মুছে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামফলক পুনর্বহাল: ‘হাদি হল’ মুছে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মূল ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখাটি মুছে ফেলে আবারও হলের পূর্বের নামফলক পুনর্বহালের কাজ শুরু হয়েছে।

​আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনের নির্দেশনায় হলের প্রবেশপথ থেকে বিতর্কিত ও সাময়িকভাবে লেখা নামফলকটি মুছে ফেলার কাজ শুরু হতে দেখা যায়।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ও হলের নাম পূর্বের অবস্থায় বজায় রাখার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

​বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, “গত সিনেট অধিবেশনে আগের সব নাম পূর্বের ন্যায় বহাল রাখার সিদ্ধান্ত হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন সিনেটের সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করছে।”

​উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর একদল শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের মূল ফটকের নামফলক মুছে সেখানে ‘শহীদ ওসমান হাদি হল’ লিখে দেয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) হলের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের দাবি জানালেও সিনেটের চূড়ান্ত সিদ্ধান্তে পূর্বের নামই বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF