Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় মো. আল-মামুন (৪০) নামে আরও এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ থানার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার ৭ নম্বর শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওমরপুর হঠাৎপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে খড় রাখার ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক আল-মামুনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে হেরোইন সংগ্রহ করে শিবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় মেহেদী হাসানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আল-মামুনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF