Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ ইয়াবাহসহ গ্রেপ্তার

আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে  থাকা পুলিশ ইয়াবাহসহ গ্রেপ্তার

ঢাকা: ঢাকার আদালতের মাদক ধ্বংস শাখায় কর্মরত এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭ ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর সূত্রাপুর এলাকার একটি বিরিয়ানির দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে তার হেফাজত থেকে ইয়াবার পাশাপাশি নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

​এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানিয়েছে লালবাগ বিভাগের প্রসিকিউশন দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়েও মাদক চক্রে জড়িয়ে পড়ার পেছনে অন্য কারও ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF