Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে মহিপুর ভাটোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম শান (১৯) এবং একই এলাকার আব্দুস সোবাহানের ছেলে সাব্বির রহমান (১৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে সামিউল ইসলাম শান ও সাব্বির রহমান মহানন্দা নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

উদ্ধারের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশকে অবহিত করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ বর্তমানে পরিবারের কাছে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নৌ পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF