Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : সীমান্তে ভারতীয় চোরাই মোবাইলসহ যুবক আটক

সীমান্তে ভারতীয় চোরাই মোবাইলসহ যুবক আটক


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে চারটি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবী গ্রামের একটি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি থেকে হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নলডুবী এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF