Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : শিবগঞ্জে বিদেশি পিস্তল, দুই ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২

শিবগঞ্জে বিদেশি পিস্তল, দুই ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. রফিকুল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে তার সহযোগী মো. রুবেল ওরফে ডলারকেও আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে, সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমের সামনে থেকে রফিকুলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রফিকুল শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে। অপর আটক রুবেল ওরফে ডলার একই উপজেলার তারাপুর মোড়লপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।

অভিযানে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

পুলিশ জানিয়েছে, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF