Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : মিষ্টান্ন তৈরি ও উদ্যোক্তা তৈরি প্রজেক্টে আবেদনের আহ্বান আস-সুন্নাহ ফাউন্ডেশনের

মিষ্টান্ন তৈরি ও উদ্যোক্তা তৈরি প্রজেক্টে আবেদনের আহ্বান আস-সুন্নাহ ফাউন্ডেশনের


​নিজস্ব প্রতিবেদক:

কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে 'আধুনিক পদ্ধতিতে মিষ্টান্ন তৈরি, ব্যবসায়িক ব্যবস্থাপনা, বিপণন ও হিসাব-নিকাশ' বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করতে যাচ্ছে সামাজিক ও মানবকল্যাণমূলক সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন।

​প্রশিক্ষণ চলাকালীন সময়ে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে থাকা ও খাওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকবে। পাশাপাশি, যেসব প্রশিক্ষণার্থীর ওপর পুরো পরিবার নির্ভরশীল, কোর্স চলাকালে তাদের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে প্রতি মাসে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে বিশেষ ভাতা প্রদান করা হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

​প্রশিক্ষণের মূল বিষয়বস্তু:

এই কোর্সে আধুনিক নিয়মে উন্নতমানের মিষ্টান্ন তৈরির কৌশল, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, বিপণন (মার্কেটিং) এবং হিসাব-নিকাশের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। কারিগরি দক্ষতার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য থাকবে মৌলিক ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কিত বিশেষ ক্লাস।

​আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:

  • ​অভিজ্ঞতা: আবেদনকারীর মিষ্টির দোকানে কাজের ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • ​বয়সসীমা: ১৮ থেকে ৪৫ বছর।
  • ​অন্যান্য: দরিদ্র, স্বাবলম্বী হওয়ার আগ্রহ এবং ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার মানসিকতাসম্পন্ন পুরুষরা এতে আবেদনের সুযোগ পাবেন।

​উদ্যোক্তা হয়ে আত্মনির্ভরশীল হতে ইচ্ছুক যোগ্য ব্যক্তিদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের নির্ধারিত প্রক্রিয়ায় দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF