Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : নাচোলে পুলিশের অভিযানে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নাচোলে পুলিশের অভিযানে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার মুরাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনা এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। নাচোল থানার এসআই (নিরস্ত্র) মো. জিয়াউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মুরাদপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০)-এর বাড়ির সামনে অভিযান চালান।

অভিযানের সময় মো. নজরুল ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আইনাল হকের ছেলে।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালানের প্রবণতা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে।

তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে অনুরোধ করে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF