Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদর ও পৌর শাখার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন ও মশার প্রজনন উপযোগী স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটানো এবং মশকনিধন স্প্রে প্রয়োগ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার ও পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান (অনু)।

অভিযান চলাকালে এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।


এ সময় জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক মুজিবুর রহমান মজু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, নাচোল উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রানা, শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর আলী, পৌর যুবদলের সদস্য মারুফ হোসেন শিমুলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল দ্রুত ধ্বংস করার জন্য তাঁরা নাগরিকদের প্রতি আহ্বান জানান।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF