Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : কালিহাতীতে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী, খেলাধুলায় বাড়ছে উৎসাহ

কালিহাতীতে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী, খেলাধুলায় বাড়ছে উৎসাহ


শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে টাঙ্গাইলের কালিহাতীতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের মধ্যে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী তালুকদার, অভিভাবক প্রতিনিধি লুৎফর রহমান লেলিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়া, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রকিবসহ শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনামিকা খন্দকার কথা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে শুধু শ্রেণিকক্ষের পাঠদান যথেষ্ট নয়; নিয়মিত খেলাধুলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়।

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF