Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 21, 2026

সংবাদ শিরোনাম : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান প্রকল্পে পৌঁছাল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান প্রকল্পে পৌঁছাল


​নিজস্ব প্রতিবেদক:

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান সফলভাবে প্রকল্প এলাকায় পৌঁছেছে।

​বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিটে অত্যন্ত কঠোর ও বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়ি বহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। গাড়িটি প্রকল্পে পৌঁছালে সেখানে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা ও প্রকৌশলীরা জ্বালানিবাহী গাড়িটিকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ প্রক্রিয়ায় এক নতুন মাইলফলক ও ধাপ সূচিত হলো।

​প্রকল্প সূত্র জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর এই চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও রাশিয়া থেকে আসার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিজনিত জটিলতায় কিছুটা বিলম্ব হয়। পরবর্তীতে সেই জটিলতা কাটিয়ে নির্ধারিত নতুন সূচি অনুযায়ী গত ২ অক্টোবর রাতে বিশেষ কার্গো উড়োজাহাজে ভারত হয়ে ইউরেনিয়ামটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দর থেকে প্রয়োজনীয় সকল নিরাপত্তাব্যবস্থা জোরদার করে সড়কপথে এটি রূপপুর প্রকল্পে স্থানান্তর করা হলো।

​উল্লেখ্য, রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মোট নয়টি ফ্লাইটে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF