স্টাফ রিপোর্টার:
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধারসহ ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির বিভিন্ন বিভাগ রাজধানীর অলিগলিতে একযোগে এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭ হাজার ২১৬ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন এবং নগদ ১৩,৭৭০ টাকা। এছাড়া অভিযানকালে অপহৃত/ভিকটিম ২ জনকে উদ্ধার করা হয়েছে।
বিভাগভিত্তিক গ্রেফতারের তথ্যে দেখা যায়:
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। অপরাধ দমনে ডিএমপির এ ধরনের নিয়মিত ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।