Logo
প্রিন্টের তারিখ: 20 October 2026 | প্রকাশের তারিখ: Oct 20, 2026

সংবাদ শিরোনাম : রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, ৮৪ জন আটক

রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, ৮৪ জন আটক


​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভাটারায় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এই অভিযান আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে।

​ডিবি সূত্রে জানা গেছে, ওই বাড়িটিতে নিয়মিত ডিজে পার্টি ও মাদকের আসর বসত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ২৬ জন নারী রয়েছেন।

​ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, "ওই পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এসব অভিযোগের ভিত্তিতেই সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।"

​খোঁজ নিয়ে জানা গেছে, ভাটারা এলাকার ওই বাড়িটি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের। তবে নিজের বাড়িতে ডিবির এই অভিযানের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF