Logo
প্রিন্টের তারিখ: 19 October 2026 | প্রকাশের তারিখ: Oct 19, 2026

সংবাদ শিরোনাম : শ্রীনগরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার


​বিশেষ প্রতিনিধি | ১৯ অক্টোবর, ২০২৬

​মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা ছাপানোর সময় শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

​সোমবার (১৯ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​এর আগে রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শ্রাবন হোসেন ওই এলাকার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মজিবুর রহমানের পশ্চিমমুখী একতলা ভবনের উত্তর পাশের কক্ষে জাল টাকা ছাপানোর সময় শ্রাবন হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF