Logo
প্রিন্টের তারিখ: 19 October 2026 | প্রকাশের তারিখ: Oct 19, 2026

সংবাদ শিরোনাম : গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলল ইশরাক

গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলল ইশরাক

স্টার নিউজ ডেস্ক

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬

​নিজ গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসভবন থেকে জাতীয় প্রেসক্লাবের উদ্দেশ্যে যাওয়ার সময় তিনি গাড়ি থেকে লোগোটি খুলে নেন।

​লোগো খোলার পর সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, "দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে এই পদত্যাগের সিদ্ধান্ত নিতে হচ্ছে।" পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে তার অবস্থান পরিবর্তন হবে না উল্লেখ করে তিনি যোগ করেন, "বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।"

​উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) ইশরাক হোসেন ঢাকা-৬ আসনের গেণ্ডারিয়া এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ‘মাদকবিরোধী অভিযান’ পরিচালনা করেন। ঐ সময় তার সঙ্গীদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। অভিযানের ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার (১৮ অক্টোবর) দিনভর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

​এ ঘটনার পর বিএনপি ও সরকার উভয়পক্ষেই তীব্র অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতির তৈরি হয়। এর জের ধরেই শেষ পর্যন্ত পদত্যাগের পথ বেছে নিলেন ইশরাক হোসেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF