Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া


​শরিফুল ইসলাম, টাঙ্গাইল:

শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে টাঙ্গাইলজুড়ে নিছিদ্র নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছে জেলা পুলিশ। পূজা উদযাপন শান্তিময় ও উৎসবমুখর করতে জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন থানাধীন পূজা মণ্ডপগুলোতে পরিদর্শন ও যৌথ মহড়া পরিচালনা করা হয়েছে।

​আজ এলেঙ্গা এলাকা থেকে কার্যক্রমটি শুরু হয়। পরে উত্তর টাঙ্গাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় কর্মকর্তারা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

​জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রবিউল ইসলামের উদ্যোগে এই পরিদর্শন ও যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মনজুরুল ইসলাম, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।

​এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকসেদুর রহমান সাগর এবং ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ (ওসি)।

​পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। সম্প্রীতি ও শান্তির মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনে পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আস্থা তৈরি করেছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF