Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ

তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ


​নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৭ অক্টোবর: তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার (সিআইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একই সাথে কমিশনের আরও দুই পদে দুইজনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

​পৃথক প্রজ্ঞাপনে তথ্য কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন— জ্যেষ্ঠ সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেন।

​মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারার বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি তাদের এই পদে নিয়োগ দান করেছেন।

​প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, পারিশ্রমিক ও ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পরবর্তীতে সরকার নির্ধারণ করবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF