কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর আটক হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আয়োজিত এক বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফেরত আসা পুলিশ সদস্যরা হলেন:
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা সীমান্ত এলাকায় মাদকের অভিযান চালানোর সময় অসাবধানতাবশত ওই দুই পুলিশ সদস্য সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। সে সময় স্থানীয় ভারতীয় চোরাকারবারিরা তাদের আটক করে বিএসএফের হাতে সোপর্দ করে। বিষয়টি বিজিবিকে জানানো হলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্রুত যোগাযোগ তৈরি হয় এবং পতাকা বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্রাহ্মণপাড়ার নারায়ণপুর সীমান্ত এলাকায় আয়োজিত বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন:
দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন জানান, "মাদকের এক আসামিকে পিছু ধাওয়া করে ধরতে গিয়ে অসাবধানতাবশত এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করি। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপে ও আলোচনায় বিএসএফ দুই পুলিশ সদস্যকে আমাদের কাছে ফেরত দেয়।"
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, "সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। পুরো হস্তান্তর প্রক্রিয়াটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।"