Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : কুমিল্লায় যুবদল নেতা কাউসারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় যুবদল নেতা কাউসারকে কুপিয়ে হত্যা


​কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে কাউসার নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

​নিহত কাউসার কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় নেতা কবিরের ছোট ভাই। তিনি নিজেও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ছত্রখিল এলাকায় একদল দুর্বৃত্ত কাউসারের ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করা হয়।

​পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নগরীর ট্রমা হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু ঘটে।

​ঘটনার পর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

​

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF