Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : উদ্ধার পাওয়া গেছে ঢাবির সাবেক শিক্ষক দুলাল কান্তি ভৌমিককে, ফিরছেন ঢাকায়

উদ্ধার পাওয়া গেছে ঢাবির সাবেক শিক্ষক দুলাল কান্তি ভৌমিককে, ফিরছেন ঢাকায়


​অনলাইন ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিকের সন্ধান পাওয়া গেছে। নীলফামারীর সৈয়দপুরে তাঁর খোঁজ মিলেছে বলে পরিবার ও পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

​শুক্রবার পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক বর্তমানে সুস্থ আছেন এবং নিজেই বাসযোগে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। ঢাকায় পৌঁছানোর পর তাঁর নিখোঁজ হওয়ার নেপথ্যের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

​মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অধ্যাপক দুলাল কান্তি ভৌমিককে নীলফামারীর সৈয়দপুরে পাওয়া গেছে। তিনি নিজ উদ্যোগেই সৈয়দপুর গিয়েছিলেন এবং এখন বাসে ঢাকায় ফিরছেন। ঢাকায় পৌঁছালে তাঁর সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।"

​এর আগে গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার নিজ বাসা থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে বের হন অধ্যাপক দুলাল কান্তি। রাতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ঘরে না ফেরায় পরিবার উদ্বেগে পড়ে। পরবর্তীতে তাঁর সন্ধান চেয়ে স্ত্রী চিকিৎসক কল্পনা হালদার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

​অধ্যাপক ভৌমিক ঢাকায় ফেরার পর তাঁর সঙ্গে কী ঘটেছিল এবং কেন তিনি নীলফামারী গিয়েছিলেন—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরিবার ও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF