Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজারেরও বেশি বিদেশি শ্রমিক নেবে ইতালি, তালিকায় বাংলাদেশ

২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজারেরও বেশি বিদেশি শ্রমিক নেবে ইতালি, তালিকায় বাংলাদেশ


​বিশেষ প্রতিনিধি

​ইতালিতে বসবাসকারী শরণার্থী, আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের তথ্যসেবা প্ল্যাটফর্ম 'রিফিউজি ইনফো'-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি শ্রমিককে বৈধভাবে ইতালিতে কাজের সুযোগ দেবে দেশটির সরকার। নির্ধারিত কোটা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

​নিয়োগের তালিকা অনুযায়ী, নন-সিজনাল ক্যাটাগরিতে ৭৬ হাজার ২০০ জন, সিজনাল ক্যাটাগরিতে ৮৯ হাজার জন এবং নিজস্ব কাজের (Self-employed) জন্য ৬৫০টি কোটা নির্ধারণ করা হয়েছে।

​বাংলাদেশসহ ৩৭টি দেশের নাগরিকরা আবেদনের সুযোগ পাবেন

​ইতালি সরকারের এই বিশাল নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশসহ বিশ্বের ৩৭টি দেশের নাগরিকদের সুযোগ দেওয়া হয়েছে। তালিকায় থাকা অন্য দেশগুলো হলো— আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, কেপ ভার্দে, ইকুয়েডর, মিশর, এল সালভাদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, জর্ডান, গুয়াতেমালা, ভারত, কিরগিজস্তান, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনেগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, উত্তর মেসিডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, থাইল্যান্ড, তিউনিসিয়া, ইউক্রেন ও উজবেকিস্তান।

​আবেদন ও জমাদানের প্রক্রিয়া ও সময়সীমা

​উল্লিখিত দেশগুলোর যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদন করতে পারবেন:

  • ​ফরম পূরণের সময়সীমা: আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র পূরণ করা যাবে।
  • ​পদ্ধতি: ইতালি সরকারের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ক্যাটাগরি অনুযায়ী একজন ইতালিয়ান নিয়োগকর্তা বা মালিকের (Employer) মাধ্যমে অনলাইনে এই ফরম পূরণ করতে হবে।

​ফরম পূরণ শেষে প্রার্থীরা নির্ধারিত চারটি নির্দিষ্ট দিনে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। তারিখগুলো হলো:

  1. ​১২ জানুয়ারি, ২০২৭
  2. ​৯ ফেব্রুয়ারি, ২০২৭
  3. ​১৬ ফেব্রুয়ারি, ২০২৭
  4. ​১৮ ফেব্রুয়ারি, ২০২৭

​বৈধভাবে ইতালি গমনাগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়াসমূহ সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF