Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ঢাকায় দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে হেলপার নিহত

ঢাকায় দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে হেলপার নিহত


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর নতুনবাজার এলাকায় দুই বাসের পাল্টাপাল্টি রেষারেষির জেরে চাপা পড়ে শিশির মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শিশির মিয়া ‘ভিক্টর পরিবহন’-এর একটি বাসের হেলপার (চালকের সহকারী) হিসেবে কর্মরত ছিলেন।

​বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নতুনবাজার মোড়ের যাত্রীছাউনীর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুলিশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ‘রাইদা পরিবহন’ ও ‘ভিক্টর পরিবহন’-এর দুটি বাস একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল। দুই বাসের তীব্র রেষারেষির একপর্যায়ে শিশির মিয়া মারাত্মকভাবে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​ঘটনার বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মান হক জানান, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং নতুনবাজার মোড়ের যাত্রীছাউনীর সামনে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশের ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

​এ ঘটনায় ঘাতক বাস আটক ও চালককে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF