Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : সোনারগাঁয়ে গ্যাস কম্প্রেসার লাইন বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, বেঁচে আছেন ১

সোনারগাঁয়ে গ্যাস কম্প্রেসার লাইন বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, বেঁচে আছেন ১


​নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ অক্টোবর) ও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাদের মৃত্যু হয়।

​নিহত তিনজন হলেন- শরীফ হোসেন (৩৪), তার স্ত্রী রোজিনা আক্তার (৩০) এবং শ্যালক রিয়াজ (২২)। বর্তমানে রনি নামের অপর একজন দগ্ধ ব্যক্তি ওই ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

​জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে একজনের এবং বৃহস্পতিবার ভোরে ও দুপুরে আরও দুজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০ শতাংশ এবং রিয়াজের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

​যেভাবে ঘটেছিল দুর্ঘটনা

এর আগে গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ‘ইসলাম টাওয়ার’ নামের ৬ তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এই দুর্ঘটনা ঘটে। সেখানে গ্যাস লাইনের গতি বৃদ্ধির জন্য ব্যবহৃত একটি কম্প্রেসার লাইনে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

​এই আকস্মিক বিস্ফোরণে দগ্ধ হন শরীফ, তার স্ত্রী রোজিনা, শ্যালক রিয়াজ ও রনি। বিস্ফোরণের তীব্রতায় ঘরবাড়ির ভেতরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে তাদের শরীরে মারাত্মক জখম সৃষ্টি করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকা রনির অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF