Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : উত্তরায় অটোরিকশা ঠেকিয়ে ছিনতাই: ৯ হাজার টাকাসহ গ্রেফতার ২

উত্তরায় অটোরিকশা ঠেকিয়ে ছিনতাই: ৯ হাজার টাকাসহ গ্রেফতার ২


​ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে অটোরিকশা ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ ৯ হাজার টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো— মো. সালা উদ্দিন সুমন (৪৮) এবং মো. নুরুল হক ওরফে সোহাগ (৩০)।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেফতার করে।

​ঘটনার বিবরণ:

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর আনুমানিক রাত ১১:১৪ ঘটিকার দিকে ভিকটিম শামসুল ইসলাম রিকশযোগে উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনের পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সে সময় অভিযুক্ত অটোরিকশাচালকসহ ৩-৪ জনের একটি ছিনতাইকারী দল তার রিকশার গতি রোধ করে।

​ছিনতাইকারীরা ভিকটিমকে মারধর করে রক্তাক্ত ও আহত করে এবং ধারালো চাকুর ভয় দেখিয়ে তার সাথে থাকা নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

​উক্ত ঘটনায় ভিকটিম উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পরপরই পুলিশ তদন্ত ও আসামিদের শনাক্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ৭ নম্বর সেক্টর এলাকা থেকে অভিযুক্ত এই দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মামলার বাকি জড়িতদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF